রমজানে মেট্রোরেল চলাচলের সময়সূচি ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) মেট্রোরেল চলাচলের নতুন ও বিশেষ সময়সূচি প্রকাশ করেছে । যারা নিয়মিত মেট্রোরেলে যাতায়াত করেন, তাদের সুবিধার জন্য এই আর্টিকেলে রমজান মাসের বিস্তারিত সময়সূচি এবং ইফতারের সময়কার বিশেষ নিয়মাবলী সহজভাবে তুলে ধরা হলো।

এই বিশেষ সময়সূচি ০১ রমজান ১৪৪৭ হিজরি থেকে শুরু হয়ে ঈদ-উল-ফিতর ২০২৬-এর পূর্ব দিন পর্যন্ত শুধুমাত্র সাপ্তাহিক কর্মদিবসে কার্যকর থাকবে

রমজানে মেট্রোরেলের বিশেষ সময়সূচি

অফিস সময়সূচির সাথে সামঞ্জস্য রেখে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের হেডওয়ে (Headway) বা দুই ট্রেনের মধ্যবর্তী সময়ে পরিবর্তন আনা হয়েছে ।

১. উত্তরা উত্তর থেকে মতিঝিল গামী ট্রেনের সময়সূচি

  • প্রথম ট্রেন ছাড়ার সময়: সকাল ০৬:৩০ মিনিট ।
  • সর্বশেষ ট্রেন ছাড়ার সময়: রাত ০৯:৩০ মিনিট ।
সময় (থেকে)সময় (পর্যন্ত)হেডওয়ে (Headway)
সকাল ০৬:৩০ মিনিট সকাল ০৭:১০ মিনিট ২০ মিনিট
সকাল ০৭:১১ মিনিট সকাল ০৭:৩০ মিনিট ১০ মিনিট
সকাল ০৭:৩১ মিনিট সকাল ০৮:১০ মিনিট ০৮ মিনিট
সকাল ০৮:১১ মিনিট সকাল ০৯:৫৩ মিনিট ৬/৫:৩০ মিনিট
সকাল ০৯:৫৪ মিনিট বিকাল ০২:৫৬ মিনিট ০৮ মিনিট
বিকাল ০২:৫৭ মিনিট বিকাল ০৫:৪১ মিনিট ৬/৫:৩০ মিনিট
বিকাল ০৫:৪২ মিনিট সন্ধ্যা ০৬:১৩ মিনিট ০৮ মিনিট
সন্ধ্যা ০৬:১৪ মিনিট রাত ০৯:০০ মিনিট ১০ মিনিট
রাত ০৯:০১ মিনিট রাত ০৯:৩০ মিনিট ১৫ মিনিট

মতিঝিল থেকে উত্তরা উত্তর গামী ট্রেনের সময়সূচি

  • প্রথম ট্রেন ছাড়ার সময়: সকাল ০৭:১৫ মিনিট ।
  • সর্বশেষ ট্রেন ছাড়ার সময়: রাত ১০:১০ মিনিট ।
সময় (থেকে)সময় (পর্যন্ত)হেডওয়ে (Headway)
সকাল ০৭:১৫ মিনিট সকাল ০৭:৩০ মিনিট ১৫ মিনিট
সকাল ০৭:৩১ মিনিট সকাল ০৮:০০ মিনিট ১০ মিনিট
সকাল ০৮:০১ মিনিট সকাল ০৮:৪৮ মিনিট ০৮ মিনিট
সকাল ০৮:৪৯ মিনিট সকাল ১০:৩১ মিনিট ৬/৫:৩০ মিনিট
সকাল ১০:৩২ মিনিট বিকাল ০৩:৩৪ মিনিট ০৮ মিনিট
বিকাল ০৩:৩৫ মিনিট সন্ধ্যা ০৬:২০ মিনিট ৬/৫:৩০ মিনিট
সন্ধ্যা ০৬:২১ মিনিট সন্ধ্যা ০৬:৫২ মিনিট ০৮ মিনিট
সন্ধ্যা ০৬:৫২ মিনিট রাত ০৯:৪০ মিনিট ১০ মিনিট
রাত ০৯:৪১ মিনিট রাত ১০:১০ মিনিট ১৫ মিনিট

ইফতার ও খাবার গ্রহণের বিশেষ নিয়মাবলী

রমজান মাসে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ইফতারের সময় কিছু বিশেষ নিয়ম শিথিল করা হয়েছে, তবে পরিচ্ছন্নতার স্বার্থে কিছু কঠোর নিয়মও মেনে চলতে হবে:

  • পানির বোতল বহন: ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মি:লি: (মিলি লিটার) পানির বোতল বহন করতে পারবেন ।
  • সতর্কতা: পানি পান করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে যেন পানি কোনোভাবেই নিচে বা ট্রেনের মেঝেতে পড়ে না যায় ।
  • ডাস্টবিনের ব্যবহার: ব্যবহৃত পানির খালি বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স, অথবা এন্ট্রি (Entry) ও এক্সিট (Exit) গেইটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে ।
  • অন্যান্য খাবার নিষেধ: কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স এবং মেট্রোট্রেনের অভ্যন্তরে অন্য কোনো ধরনের খাবার গ্রহণ করা যাবে না ।

ছুটির দিনের সময়সূচি

রমজান মাস চলাকালীন সময়েও শনিবার, শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে । অর্থাৎ, এই দিনগুলোতে মেট্রোরেল তার নিয়মিত সাপ্তাহিক ছুটির দিনের শিডিউল অনুযায়ী চলাচল করবে।

People Also Ask

১. রমজান মাসে মতিঝিল থেকে ছাড়ার সর্বশেষ মেট্রো কয়টায়? মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে সর্বশেষ মেট্রোটি ছাড়বে রাত ১০:১০ মিনিটে

২. রমজানে মেট্রোরেলের ভেতরে কি ইফতার করা যাবে? না, মেট্রোরেলের অভ্যন্তরে, প্ল্যাটফর্মে বা কনকোর্সে কোনো খাবার গ্রহণ করা যাবে না । তবে ইফতারের সময় পান করার জন্য শুধুমাত্র ২৫০ মিলি লিটারের একটি পানির বোতল সাথে রাখা যাবে ।

৩. শুক্র ও শনিবার কি মেট্রোরেলের সময়সূচি পরিবর্তন হবে? না, রমজান মাসেও শনিবার, শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে মেট্রোরেলের সময়সূচি অপরিবর্তিত থাকবে

Leave a Comment