বাংলাদেশের জাতীয় ক্যালেন্ডার অনুযায়ী, হোলি 2026 বাংলা তারিখ হলো ১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (৪ মার্চ, ২০২৬)। অন্যদিকে, রঙের উৎসবের সূচনা বা দোল পূর্ণিমা বাংলা কত তারিখ জানতে চাইলে সেটি হলো এর ঠিক আগের দিন ১৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (৩ মার্চ, ২০২৬)।
দোল পূর্ণিমা কবে 2026 তিথি ও সময়সূচি
সনাতন ধর্মের মূল উৎসবগুলো চাঁদ বা তিথির ওপর নির্ভর করে। ২০২৬ সালের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথির সঠিক সময়সূচি নিচে দেওয়া হলো:
- পূর্ণিমা তিথি শুরু: ১৭ ফাল্গুন, ১৪৩২ (২ মার্চ, ২০২৬ – সোমবার) সন্ধ্যা ৫:৫৬ মিনিটে।
- পূর্ণিমা তিথি শেষ: ১৮ ফাল্গুন, ১৪৩২ (৩ মার্চ, ২০২৬ – মঙ্গলবার) বিকেল ৫:০৭ মিনিটে।
যেহেতু ৩ মার্চ দিনের বেলায় পূর্ণিমা তিথি থাকছে, তাই এই দিনেই দোলযাত্রা বা বসন্ত উৎসব পালিত হবে।
হোলি কবে 2026 এবং দোলযাত্রা কত দিন?
অনেকের মনেই প্রশ্ন থাকে দোলযাত্রা ও হোলির দিনক্ষণ নিয়ে। মূলত দোলযাত্রার পরের দিনই হোলি খেলা হয়।
- দোলযাত্রা (১ম দিন): ৩ মার্চ ২০২৬ (১৮ ফাল্গুন)। এই দিন শ্রীকৃষ্ণের পূজা ও শুকনো আবির খেলা হয়।
- হোলি (২য় দিন): ৪ মার্চ ২০২৬ (১৯ ফাল্গুন)। এই দিন ভেজা রং বা জলরং নিয়ে মূল হোলি উৎসব পালিত হয়।
Holi 2026 in Bengali Calendar
আপনার সুবিধার জন্য ইংরেজি ও বাংলা তারিখের একটি তালিকা নিচে দেওয়া হলো:
| উৎসবের নাম | ইংরেজি তারিখ (২০২৬) | বাংলা তারিখ (১৪৩২ বঙ্গাব্দ) | বার |
| দোল পূর্ণিমা / দোলযাত্রা | ৩ মার্চ | ১৮ ফাল্গুন | মঙ্গলবার |
| হোলিকা দহন (ন্যাড়াপোড়া) | ৩ মার্চ (রাতে) | ১৮ ফাল্গুন | মঙ্গলবার |
| মূল হোলি (রঙের উৎসব) | ৪ মার্চ | ১৯ ফাল্গুন | বুধবার |
(নোট: বাংলাদেশে ৩ মার্চ, মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষে ঐচ্ছিক ছুটি পালিত হবে।)
আশা করি, হোলি 2026 বাংলা তারিখ কত এবং দোল পূর্ণিমার তিথি সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর এই আর্টিকেলে পেয়ে গেছেন।

আমি একজন অডিটর। আমি একজন কন্টেন্ট রাইটার হিসেবে বাংলাদেশের সরকারি বিধিবিধান, বিভিন্ন শিক্ষামুলক ও বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে ৫ বছর ধরে লেখালেখি করছি। সরকারি চাকুরীর সুবাদে বিভিন্ন বিধি বিধান নিয়ে সব সময় স্টাডি করে থাকি। সরকারি সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র প্রায়শই পড়া হয়। তাই নিজের প্রাকটিক্যাল জ্ঞান আপনাদের সাথে শেয়ার করি।