সরকারি দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার আওতায় কর্মরত লক্ষ লক্ষ কর্মীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাঁদের মাসিক সেবামূল্য বা বেতন কাঠামো, উৎসব বোনাস এবং ছুটির প্রাধিকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত নতুন আউটসোর্সিং নীতিমালায় ২০১৮ সালের পুরোনো হার বাতিল করে ৫টি সাধারণ ক্যাটাগরি ও ২টি বিশেষ ক্যাটাগরিতে এলাকাভেদে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
মূল নীতিমালার সকল শর্ত, টেন্ডার প্রক্রিয়া ও প্রজ্ঞাপনের বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের মূল গাইডটি দেখুন: আউটসোর্সিং নীতিমালা: সম্পূর্ণ প্রজ্ঞাপন ও নিয়োগ পদ্ধতি।
আউটসোর্সিং কর্মীদের ক্যাটাগরিভিত্তিক মাসিক বেতন ও সেবামূল্য তালিকা
অর্থ বিভাগের নতুন গেজেট অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন এলাকা, অন্যান্য সিটি কর্পোরেশন/সাভার পৌর এলাকা এবং জেলা-উপজেলা পর্যায়ে জনপ্রতি মাসিক সেবামূল্য (মূল বেতন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ) নিচের ছক অনুযায়ী নির্ধারিত:
| সেবার ক্যাটাগরি | অন্তর্ভুক্ত পদের নাম | ঢাকা মেট্রোপলিটন (টাকা) | সিটি কর্পোরেশন / সাভার (টাকা) | অন্যান্য স্থান / জেলা-উপজেলা (টাকা) |
|---|---|---|---|---|
| বিশেষ সেবা-১ | আইটি স্পেশালিস্ট, প্রকৌশলী, গবেষক | ৪২,৯৭৮/- | ৪০,৩০২/- | ৩৮,৯৬৪/- |
| বিশেষ সেবা-২ | ডিপ্লোমা প্রকৌশলী, ফোরম্যান, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ২৮,৩৬৯/- | ২৬,৬৩৬/- | ২৫,৭৬৯/- |
| ক্যাটাগরি-১ | হেভি ড্রাইভার, সুপারভাইজার, কেয়ারটেকার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট | ২০,২১২/- | ১৯,০৮০/- | ১৮,৫১৪/- |
| ক্যাটাগরি-২ | লাইট ড্রাইভার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান | ১৯,৬৩৬/- | ১৮,৫৪০/- | ১৭,৯৯২/- |
| ক্যাটাগরি-৩ | টেইলর, মেকানিক সহকারী, পাম্প অপারেটর | ১৯,২৩৬/- | ১৮,১৬৫/- | ১৭,৬৩০/- |
| ক্যাটাগরি-৪ | বাবুর্চি, মালি, লিফটম্যান, দক্ষ শ্রমিক | ১৮,৬৬০/- | ১৭,৬২৫/- | ১৭,১০৮/- |
| ক্যাটাগরি-৫ | নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহায়ক, আয়া | ১৮,১৮০/- | ১৭,১৭৫/- | ১৬,৬৭৩/- |
উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও ওভারটাইম সুবিধা
- উৎসব প্রণোদনা (ঈদ বোনাস): আউটসোর্সিং সেবাকর্মীরা বছরে ২টি ধর্মীয় উৎসবে মাসিক সেবামূল্যের ৫০% হারে উৎসব বোনাস প্রাপ্য হবেন।
- বাংলা নববর্ষ (বৈশাখী) ভাতা: পহেলা বৈশাখ উপলক্ষে বছরে একবার মাসিক সেবামূল্যের ২০% হারে বৈশাখী প্রণোদনা পাবেন।
- গাড়িচালকদের ওভারটাইম: গাড়িচালকরা নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য প্রতি ঘণ্টায় ৮০ টাকা হারে (মাসে সর্বোচ্চ ১০০ ঘণ্টা) ওভারটাইম পাবেন। সরকারি কর্মচারীদের ওভারটাইম নিয়ম জানতে পড়ুন সরকারি কর্মচারীদের ওভারটাইম নীতিমালা।
- ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি বেতন: ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মীদের সেবামূল্য নগদে না দিয়ে বাধ্যতামূলকভাবে কর্মীর নিজস্ব ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (MFS) পরিশোধ করবে।
বাৎসরিক ছুটি, মাতৃত্বকালীন ছুটি ও সর্বজনীন পেনশন
- বাৎসরিক ছুটি: প্রতি পঞ্জিকাবর্ষে একজন সেবাকর্মী পূর্ণ সেবামূল্যসহ ১৫ দিন বাৎসরিক ছুটি প্রাপ্য হবেন।
- মাতৃত্বকালীন ছুটি: নারী সেবাকর্মীরা মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে ৪৫ দিন সবেতন মাতৃত্বকালীন ছুটি পাবেন।
- সর্বজনীন পেনশন স্কিম: ১৮ থেকে ৬০ বছর বয়সী আউটসোর্সিং কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির বিধান রাখা হয়েছে।
স্থায়ী সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের বেতন কাঠামো দেখতে আমাদের পে স্কেল ২০২৬ ক্যালকুলেটর ব্যবহার করুন।

আমি একজন অডিটর এবং বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের সরকারি বিধিবিধান, আর্থিক নিয়মাবলী ও পাবলিক প্রকিউরমেন্ট সংক্রান্ত জটিল বিষয়গুলো নিয়ে নিয়মিত চর্চা ও লেখালেখি করছি। হিসাববিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রী এবং সরকারি চাকুরির সুবাদে প্রশাসনিক নিয়ামাবলী খুব গভীরভাবে বোঝার সুযোগ হয়েছে। আমার লক্ষ্য হলো এই জটিল বিষয়গুলোকে সাধারণের কাছে সহজবোধ্য করে উপস্থাপন করা।

1 thought on “আউটসোর্সিং নীতিমালা বেতন কাঠামো ২০২৬: ক্যাটাগরিভিত্তিক মাসিক সেবামূল্য, বোনাস ও ছুটি”