সরকারি কর্মচারী ও নাগরিকদের জন্য বিধি, অফিস আদেশ, পে-স্কেল, পেনশন ও চাকরিসংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য

জিপিএফ ক্যালকুলেটর

ক্যালকুলেটর লোড হচ্ছে… পেজটি রিফ্রেশ করুন এবং আপনার ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট চালু আছে কি না দেখুন।

সর্বশেষ হালনাগাদ: ১ নভেম্বর ২০২৬

জিপিএফ কী

জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড সরকারি চাকরিজীবীদের সঞ্চয় তহবিল। প্রতি মাসে বেতন থেকে একটি নির্দিষ্ট অঙ্ক কেটে এই তহবিলে জমা হয়। অবসরে গেলে জমা টাকা সুদসহ ফেরত মেলে। বছর শেষে সরকার নির্ধারিত হারে সুদ যোগ করে স্থিতি বের করা হয়।

হিসাবের পদ্ধতি

এই ক্যালকুলেটর হিসাব করে হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়ের জিপিএফ ওয়েবসাইট cafopfm.gov.bd-এর ক্যালকুলেটরের সূত্রে:

#হিসাবের বিবরণহিসাবের বর্ণনা
(ক)প্রারম্ভিক স্থিতি১ জুলাইয়ের স্থিতি
(খ)স্থিতির উপর সুদ(ক) × ০.১৩ (১৩% হারে)
(গ)মোট মাসিক কর্তনমাসিক কর্তন × ১২
(ঘ)মাসিক কর্তনের উপর সুদমাসিক কর্তন × ০.৮৪৫ (গড়ে সাড়ে ৬ মাসের সুদ)
বছরান্তে স্থিতি(ক) + (খ) + (গ) + (ঘ) − উত্তোলন

সিজিএ-র ক্যালকুলেটরে সুদের হার ১৩% ধরা আছে। সরকার প্রতি অর্থবছরে হার ঘোষণা করে, তাই চলতি বছরের হার জেনে নিয়ে ক্যালকুলেটরের হারের ঘরে বসান।

দুটি উদাহরণ

উদাহরণ ১উদাহরণ ২
প্রারম্ভিক স্থিতি১,০০,০০০৪,৫০,০০০
মাসিক কর্তন৫,০০০৮,০০০
(খ) স্থিতির সুদ (১৩%)১৩,০০০৫৮,৫০০
(গ) বছরে জমা৬০,০০০৯৬,০০০
(ঘ) মাসিক কর্তনের সুদ৪,২২৫৬,৭৬০
বছরান্তে স্থিতি১,৭৭,২২৫৬,১১,২৬০

ভবিষ্যৎ স্থিতি কীভাবে দেখবেন

ক্যালকুলেটরের ভবিষ্যৎ স্থিতি অংশে কত বছরের হিসাব দেখতে চান তা লিখুন। চাইলে প্রতি বছর মাসিক কর্তন কত শতাংশ বাড়বে তা-ও দিতে পারেন। অবসর পর্যন্ত আনুমানিক জিপিএফ কত জমবে, এটি সেই ধারণা দেয়। সুদের হার সব বছর একই ধরা হয়, তাই বাস্তবে ফল কিছুটা ভিন্ন হতে পারে।

নিজের জিপিএফ স্থিতি দেখবেন কীভাবে

  1. ব্রাউজারে cafopfm.gov.bd খুলুন।
  2. জিপিএফ তথ্য (GPF Information) অংশে ক্লিক করুন।
  3. এনআইডি নম্বর, মোবাইল নম্বর ও অর্থবছর বেছে সাবমিট করুন। এনআইডি সেটিই দিন, যেটি পে ফিক্সেশনে ব্যবহার হয়েছিল।
  4. মোবাইলে আসা ছয় সংখ্যার ওটিপি দিন।
  5. জিপিএফ হিসাবের স্লিপ বা সাবসিডিয়ারি লেজার দেখতে সংশ্লিষ্ট বাটনে ক্লিক করুন। সেবা বিনামূল্যে।

ওই স্লিপের শেষ স্থিতিই এই ক্যালকুলেটরের প্রারম্ভিক স্থিতি। আইবাস++-এ সাবলেজার সংশোধনের সুযোগ নিয়ে দেখুন সিজিএ-র পত্র।

যা মনে রাখবেন

  • এটি আনুমানিক হিসাব। চূড়ান্ত স্থিতি সিজিএ বা আপনার হিসাবরক্ষণ অফিসের জিপিএফ স্লিপ অনুযায়ী হয়।
  • বছরের মাঝে চাঁদা বদলালে বা অগ্রিম তুললে সুদের পরিমাণ একটু বদলাতে পারে।
  • নতুন বেতন স্কেলে মূল বেতন বাড়লে আপনার চাঁদার অঙ্কও বদলাতে পারে। এ নিয়ে পড়ুন জাতীয় বেতনস্কেল ২০২৬ গাইড, আর অবসরের হিসাবের জন্য পেনশন ক্যালকুলেটর।

প্রশ্নোত্তর

জিপিএফের সুদের হার কত?

সরকার প্রতি অর্থবছরে ঘোষণা করে। সিজিএ-র ক্যালকুলেটরে ১৩% ধরা আছে। চলতি হার নিশ্চিত করে ক্যালকুলেটরে বসান।

মাসিক কর্তনের সুদ ০.৮৪৫ কেন?

মাসিক জমা গড়ে সাড়ে ছয় মাস জমা থাকে ধরে ১৩% × ৬.৫ ÷ ১০০ = ০.৮৪৫।

জিপিএফ স্লিপ কোথায় মিলবে?

cafopfm.gov.bd সাইটে এনআইডি, মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে।

দায়মুক্তি: হিসাবের পদ্ধতি সিজিএ-র ওয়েবসাইটের ক্যালকুলেটর থেকে নেওয়া। চূড়ান্ত অঙ্কের জন্য আপনার জিপিএফ স্লিপ ও হিসাবরক্ষণ অফিসের তথ্য দেখুন।

Share with