চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন

সরকারি কিংবা বেসরকারি চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র লেখার জন্য নিচের নিয়মটি ফলো করতে পারেন।

সরকারি/বেসরকারি চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র (নমুনা)

তারিখ: ৩ জানুয়ারি, ২০২৬

বরাবর,

[নিয়োগকারী কর্তৃপক্ষের পদবি, উদা: সচিব/মহাপরিচালক]

[মন্ত্রণালয়/অধিদপ্তরের নাম]

[ঠিকানা]।

মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়: চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন।

মহোদয়,

যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি [আপনার নাম], [আপনার পদের নাম] হিসেবে [অফিসের নাম]-এ গত [যোগদানের তারিখ] থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার [নিজস্ব/পারিবারিক] পরিস্থিতির কারণে আমি আর সরকারি দায়িত্ব পালনে সমর্থ হচ্ছি না।

আমার বৃদ্ধ বাবা-মায়ের গুরুতর অসুস্থতা এবং পরিবারের একমাত্র দেখাশোনা করার ব্যক্তি হিসেবে বর্তমানে আমাকে সার্বক্ষণিক বাড়িতে অবস্থান করতে হচ্ছে। এই পরিস্থিতিতে আমি আমার উপর অর্পিত সরকারি দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারছি না, যা আমার নীতিবিরুদ্ধ।

এমতাবস্থায়, পারিবারিক প্রতিকূল পরিস্থিতির কথা বিবেচনা করে আমি আমার বর্তমান পদ থেকে অব্যাহতি নিতে ইচ্ছুক। সরকারি বিধি মোতাবেক আমার অদ্যকার আবেদনটি পদত্যাগপত্র হিসেবে গ্রহণ করে আগামী [শেষ কর্মদিবসের তারিখ] তারিখে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দানে মহোদয়ের সদয় মর্জি হয়।

উল্লেখ্য যে, আমার কাছে রক্ষিত সরকারি সকল মালামাল ও নথিপত্র আমি নিয়ম অনুযায়ী যথাযথভাবে হস্তান্তর করব।

বিনীত নিবেদক,

[আপনার নাম]

[আপনার পদের নাম]

[বিভাগ/শাখা]

[আইডি নম্বর ও মোবাইল]

Leave a Comment