সরকারি কর্মচারীরা শ্রান্তি বিনোদন ছুটি প্রতি ৩ বছর অন্তর এই ছুটি এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ ভাতা পায়। এই ছুটি মঞ্জুরের ক্ষেত্রে কর্মচারী হলে নিজ নিজ আয়ন-ব্যায়ন কর্মকর্তার অনুমতিতে উর্ধ্বতন কর্মকর্তা মঞ্জুর করতে পারে। অফিসারের ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস কর্তৃক ছুটির প্রত্যয়ন নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট থেকে মঞ্জুরী করাতে হয়।
ছুটি মঞ্জুর হলে শ্রান্তি বিনোদন বিল ফরম অর্থাৎ টি আর ফরম ১৫ পুরণ করে সংশি্লষ্ট হিসাবরক্ষণ অফিসে দাখিল করবেন। এবং অফিসার হলে টি আর ফরম ১৩ পুরণ করে হিসাবরক্ষণ অফিসে সাবমিট করুন।
শ্রান্তি বিনোদন ছুটির প্রধান নিয়মাবলী
- সময়কাল: প্রতি ৩ বছর (৩৬ মাস) অন্তর এই ছুটির জন্য আবেদন করা যায়।
- ছুটির দিন: মোট ১৫ দিনের ছুটি মঞ্জুর করা হয়।
- ভাতা: আবেদনকারী তার বর্তমান মূল বেতনের (Basic Pay) সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন।
- শর্ত: পূর্ববর্তী ৩ বছর সন্তোষজনকভাবে কাজ সম্পন্ন করতে হবে।
শ্রান্তি বিনোদন ছুটির আবেদনের নমুনা (সাধারণ/গেজেটেড)
নিচে একটি আদর্শ আবেদনের নমুনা দেওয়া হলো যা আপনি ওয়ার্ড ফাইলে কপি করে প্রয়োজনীয় তথ্য বসিয়ে নিতে পারবেন।
তারিখ: [আজকের তারিখ]
বরাবর,
[যথাযথ কর্তৃপক্ষ – যেমন: উপজেলা নির্বাহী অফিসার / প্রধান শিক্ষক / বিভাগীয় প্রধান]
[প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা]
বিষয়: শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি [আপনার নাম], [আপনার পদবি], আপনার নিয়ন্ত্রণাধীন [প্রতিষ্ঠানের নাম] অফিসে কর্মরত আছি। আমার সর্বশেষ শ্রান্তি বিনোদন ছুটি গ্রহণের পর থেকে ইতিমধ্যে ৩ (তিন) বছর অতিক্রান্ত হয়েছে। বিধি মোতাবেক আমি বর্তমানে ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাওয়ার অধিকারী।
আমি আগামী [ছুটি শুরুর তারিখ] হতে [ছুটি শেষের তারিখ] পর্যন্ত মোট ১৫ (পনের) দিন শ্রান্তি বিনোদন ছুটি কাটাতে ইচ্ছুক।
অতএব, মহোদয়ের নিকট সবিনয় প্রার্থনা এই যে, আমাকে বিধি মোতাবেক ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ বিনোদন ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।
নিবেদক,
(স্বাক্ষর)
[আপনার নাম]
[পদবি]
[অফিস/প্রতিষ্ঠানের নাম]
[আইডি নম্বর, যদি থাকে]
শ্রান্তি বিনোদন ছুটির ফরম ৪০ সংক্রান্ত তথ্য
সরকারি কর্মচারীর ক্ষেত্রে চাকরিতে ছুটির জন্য সাধারণত ‘বাংলাদেশ ফরম নম্বর ৪০’ (B.P. Form No. 40) ব্যবহার করা হয়। এটি মূলত “ছুটির আবেদন ফরম”।
ফরম ৪০-এ যা থাকে:
১. আবেদনকারীর নাম ও পদবি।
২. কাঙ্ক্ষিত ছুটির ধরন (এক্ষেত্রে শ্রান্তি বিনোদন)।
৩. ছুটির মেয়াদ (১৫ দিন)।
৪. শেষবার ছুটি ভোগের তারিখ।
৫. ছুটির কারণ (শ্রান্তি বিনোদন)।
দ্রষ্টব্য: আপনি পিডিএফ সংস্করণ ডাউনলোড করতে পারবেন গুগল ড্রাইভ থেকে সরাসরি https://drive.google.com/file/d/1e1_NLBR7Dv5ucHVOqwmGHuVDJMv96DIG/view?usp=sharing । গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে এটি পূরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পাঠাতে হয়।
গেজেটেড কর্মকর্তাদের জন্য বিশেষ নিয়ম
গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে ছুটির আবেদনটি সাধারণত অনলাইনে বা নির্দিষ্ট ফরমেটে পূরণ করে হিসাব রক্ষণ অফিস (CAFO/DAFO?UAO) থেকে ছুটির প্রাপ্যতা সনদ (Leave Admissibility Certificate) সংগ্রহ করতে হয়। তবে শ্রান্তি বিনোদন ভাতার ক্ষেত্রে এখন অনেক দপ্তরে সরাসরি আবেদনের মাধ্যমেই প্রক্রিয়া সম্পন্ন হয়।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সাথে সাধারণত নিচের কাগজগুলো যুক্ত করতে হয়:
- অর্জিত ছুটির ফরম ২৩৯৫।
- বিগত ৩ বছরের মধ্যে শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করেননি এই মর্মে একটি প্রত্যয়ন (যদি প্রয়োজন হয়)।
শ্রান্তি বিনোদন ছুটির বিল ফরম
বিলটি পাস করার জন্য হিসাবরক্ষণ অফিসে সাধারণত নিচের কাগজগুলো জমা দিতে হয়:
১. মঞ্জুরিপত্র (Office Order): আপনার দপ্তর থেকে ইস্যু করা ১৫ দিনের ছুটি ও ভাতা মঞ্জুরির আদেশের সত্যায়িত ফটোকপি।
২. হিসাব বিবরণী/পে-স্লিপ: বর্তমান মাসের মূল বেতন যাচাইয়ের জন্য সর্বশেষ পে-স্লিপ বা বেতন বিলের কপি।
৩. পূরণকৃত টি.আর ফরম: এটি বিল ফরম হিসেবে পরিচিত।
কর্মচারীদের শ্রান্তি বিনোদন ছুটির বিল ফরম
কর্মকর্তাদের শ্রান্তি বিনোদন ছুটির বিল ফরম
শেষকথা: আপনার শ্রান্তি বিনোদনের ছুটি মঞ্জুর হলেই আপনি বিল উত্তলোন করতে পারবেন। এর জন্য আপনাকে টিআর ফরম ১৫ এ বিল সাবমিট করতে হবে। ধন্যবাদ। কিছু জানার থাকলে কমেন্ট করুন।

আমি একজন অডিটর। আমি একজন কন্টেন্ট রাইটার হিসেবে বাংলাদেশের সরকারি বিধিবিধান, বিভিন্ন শিক্ষামুলক ও বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে ৫ বছর ধরে লেখালেখি করছি। সরকারি চাকুরীর সুবাদে বিভিন্ন বিধি বিধান নিয়ে সব সময় স্টাডি করে থাকি। সরকারি সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র প্রায়শই পড়া হয়। তাই নিজের প্রাকটিক্যাল জ্ঞান আপনাদের সাথে শেয়ার করি।