সহকারী শিক্ষকের নৈমিত্তিক ছুটির আবেদন

চাকরিজীবেনে সকলেরই কম বেশি ছুটির দরকার হয়। কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী হয়। কারন তারা চাইলেই ছুটি নিতে পারে না। তাদের ক্লাস রুটিন নির্ধারিত থাকে। সেক্ষেত্রে যদি সহকর্মীদের ম্যানেজ করে ছুটি নিতে পারে। একজন সহকারী শিক্ষকের নৈমিত্তিক ছুটি যদি ১-৩ দিন দরকার হয় তবে নিচের নিয়ম বরাবর প্রধান শিক্ষক বরাবর আবেদন করবেন। যদি ৩-১০ দিনের জন্য ছুটির প্রয়োজন হয় সেক্ষেত্রে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বরাবর হবে এবং মাধ্যম হবে যথাযথ কর্তৃপক্ষ এবং বাকি সব ঠিক থাকবে।

নৈমিত্তিক ছুটির আবেদন পত্র লেখার নিয়ম (নমুনা)

আপনি হুবুহু এই ফরমেটে আবেদন করতে পারেন। নিচে ওয়ার্ড ফাইলটি শেয়ার করা হলো।

তারিখ: ……………………… খ্রি.

বরাবর,

প্রধান শিক্ষক

…………………………………………………… সরকারি প্রাথমিক বিদ্যালয়,

……………………………………………………।

বিষয়: কর্মস্থল ত্যাগের অনুমতিসহ/অনুমতি ব্যতীত…………. দিনের নৈমিত্তিক ছুটির আবেদন।

জনাব,

সবিনয়ে নিবেদন করছি যে, আমার একান্ত ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে আমার আগামী ……………………… খ্রি. তারিখ হতে ……………………… খ্রি. তারিখ পর্যন্ত …………. দিনের জন্য কর্মস্থল ত্যাগের অনুমতিসহ/অনুমতি ব্যতীত নৈমিত্তিক ছুটির প্রয়োজন। আমার অনুপস্থিতিতে ক্লাস রুটিনে উল্লেখিত শ্রেণি পাঠদানসমূহ পরিচালনার জন্য নিম্নের ছক মোতাবেক সহকর্মীগণ সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

পাঠদান পরিচালনার ছক:

পিরিয়ড নংশ্রেণিবিষয়পাঠদান শুরুর সময়পাঠদান শেষ হওয়ার সময়দায়িত্ব গ্রহণকারী শিক্ষকের নামদায়িত্ব গ্রহণকারী শিক্ষকের স্বাক্ষর

ছুটির হিসাব:

  • আমি অত্র বছরে ইতোপূর্বে মোট নৈমিত্তিক ছুটি ভোগ করেছি = …………. দিন।
  • এই আবেদনে চাহিত ছুটি = …………. দিন।
  • সর্বমোট নৈমিত্তিক ছুটি হবে = …………. দিন।

অতএব, আমাকে উক্ত ……………………… দিনের নৈমিত্তিক ছুটি (কর্মস্থল ত্যাগের অনুমতিসহ/অনুমতি ব্যতীত) মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক,

(স্বাক্ষর): …………………………………………………

পূর্ণ নাম: ……………………………………………..

সহকারী শিক্ষক, ………………………………………..

………………………………. সরকারি প্রাথমিক বিদ্যালয়,

………………………………. ক্লাস্টার।

ছুটিকালীন যোগাযোগ:

মোবাইল নম্বর: …………………………………

উপজেলা: …………………………………………

জেলা: ……………………………………………..

প্রাথমিক বিদ্যালয়ের নৈমিত্তিক ছুটির আবেদন ফরম pdf

আবেদন করার সময় মনে রাখুন

  • অনুমোদন: নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার ক্ষমতা প্রধান শিক্ষক বা নির্ধারিত কর্তৃপক্ষের থাকে।
  • মেডিকেল সার্টিফিকেট: ৭ বা ১০ দিনের মতো দীর্ঘ নৈমিত্তিক ছুটির ক্ষেত্রেও কোনো মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন নেই।
  • দূরত্ব ও অবস্থান: ছুটি নিয়ে এমন দূরত্বে যাওয়া যাবে না যেখান থেকে সদর দপ্তরের আদেশ পাওয়ার পর ফিরতে ৪৮ ঘণ্টার বেশি সময় লাগে।
  • অসুস্থতা: ছুটির মধ্যে অসুস্থ হয়ে পড়লে অর্জিত ছুটি (Earned Leave) নেওয়ার সুযোগ রয়েছে।
  • বিদেশ ভ্রমণ: নৈমিত্তিক ছুটি নিয়ে দেশের বাইরে যাওয়া নিয়মবহির্ভূত।

শেষকথা

আপনি হয় নৈমিত্তিক ছুটির আবেদন কিভাবে করতে হয় বিষয়টা পুরোপুরি বুঝতে পারছেন। তারপরও কোন কোয়েরি থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Leave a Comment