সর্বশেষ হালনাগাদ: ৬ নভেম্বর ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা সাধারণত ১৩তম গ্রেডে থাকেন। নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এ এই গ্রেডের শুরুর মূল বেতন ২৪,০০০ টাকা, আর সর্বোচ্চ ধাপে ৫৮,০০০ টাকা। আগের স্কেলে শুরু ছিল ১১,০০০ টাকা, তাই ১৩,০০০ টাকা বেশি।
একটি জিনিস প্রথমেই বলে রাখি। নিজের গ্রেড নিশ্চিত না হলে হিসাব ভুল হবে। অনেক শিক্ষক পদোন্নতি বা উচ্চতর গ্রেড পেয়ে ১২তম বা তার ওপরের গ্রেডে চলে গেছেন। আপনার সর্বশেষ বেতন-স্লিপের গ্রেড দেখুন।
১৩তম গ্রেডের সব ধাপ
| ধাপ | ২০১৫ স্কেল (টাকা) | ২০২৬ স্কেল (টাকা) |
|---|---|---|
| ১ | ১১,০০০ | ২৪,০০০ |
| ২ | ১১,৫৫০ | ২৫,২০০ |
| ৩ | ১২,১৩০ | ২৬,৫০০ |
| ৪ | ১২,৭৪০ | ২৭,৮০০ |
| ৫ | ১৩,৩৮০ | ২৯,২০০ |
| ৬ | ১৪,০৫০ | ৩০,৭০০ |
| ৭ | ১৪,৭৬০ | ৩২,২০০ |
| ৮ | ১৫,৫০০ | ৩৩,৮০০ |
| ৯ | ১৬,২৮০ | ৩৫,৫০০ |
| ১০ | ১৭,১০০ | ৩৭,৩০০ |
| ১১ | ১৭,৯৬০ | ৩৯,১০০ |
| ১২ | ১৮,৮৬০ | ৪১,১০০ |
| ১৩ | ১৯,৮১০ | ৪৩,২০০ |
| ১৪ | ২০,৮১০ | ৪৫,৩০০ |
| ১৫ | ২১,৮৬০ | ৪৭,৬০০ |
| ১৬ | ২২,৯৬০ | ৪৯,৯০০ |
| ১৭ | ২৪,১১০ | ৫২,৪০০ |
| ১৮ | ২৫,৩২০ | ৫৫,১০০ |
| ১৯ | ২৬,৫৯০ | ৫৮,০০০ |
আপনার বেতন কীভাবে বদলাবে
নতুন বেতন একবারে আসছে না। এখানে বর্ধিত অংশ তিন ধাপে যোগ হয়: ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৫০%, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৭৫%, তারপর জুলাই ২০২৭ থেকে পূর্ণ।
এক নতুন শিক্ষকের উদাহরণ। বর্তমান মূল বেতন ১১,০০০ টাকা। ফিক্সেশনে আপনার নতুন ধাপ হয় ২৫,২০০ টাকা (১ জুলাইয়ের ইনক্রিমেন্টসহ), পার্থক্য ১৪,২০০।
| সময় | বর্ধিত অংশ | মূল বেতন (আনুমানিক) |
|---|---|---|
| জুলাই–ডিসেম্বর ২০২৬ | ৫০% | ১৮,১০০ |
| জানুয়ারি–জুন ২০২৭ | ৭৫% | ২১,৬৫০ |
| জুলাই ২০২৭ থেকে | পূর্ণ | ২৬,৫০০ |
কয়েক বছর চাকরি করা শিক্ষকের উদাহরণ। বর্তমান বেতন ১৩,৩৮০ টাকা (৫ম ধাপ)। নতুন ধাপ ২৭,৮০০, পার্থক্য ১৪,৪২০।
| সময় | বর্ধিত অংশ | মূল বেতন (আনুমানিক) |
|---|---|---|
| জুলাই–ডিসেম্বর ২০২৬ | ৫০% | ২০,৫৯০ |
| জানুয়ারি–জুন ২০২৭ | ৭৫% | ২৪,১৯৫ |
| জুলাই ২০২৭ থেকে | পূর্ণ | ২৯,২০০ |
আপনার ক্ষেত্রে সংখ্যা এ থেকে একটু ভিন্ন হতে পারে। এগুলো এই সাইটের ক্যালকুলেটরের নিয়মে আমার হিসাব, আইবাস++-এর অঙ্কই শেষ কথা।
শিক্ষকদের জন্য আলাদা বিষয়
- উচ্চতর গ্রেড: নির্দিষ্ট বছর চাকরির পর উচ্চতর গ্রেড মেলে। বিস্তারিত পড়ুন উচ্চতর গ্রেড ও টাইমস্কেল গাইড।
- ভাতা: গেজেট অনুযায়ী ভাতা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ৩০ জুন ২০২৬-এর অঙ্কে। নতুন হারে ১ জানুয়ারি ২০২৮ থেকে।
- এরিয়ার: জুলাই থেকে আপনার বকেয়া জমছে, বিল তৈরিতে এরিয়ার বিল ক্যালকুলেটর ব্যবহার করুন।
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এই স্কেল কবে কীভাবে প্রযোজ্য হবে, তা নিয়ে আলাদা আদেশ বাকি। পড়ুন এমপিও শিক্ষকের নতুন পে স্কেল কবে।
প্রশ্নোত্তর
প্রাথমিক সহকারী শিক্ষকের বেতন কত ২০২৬?
১৩তম গ্রেডে নতুন স্কেলে শুরুর মূল বেতন ২৪,০০০ টাকা। আপনার ধাপ অনুযায়ী ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা পর্যন্ত।
১৩তম গ্রেডের সর্বোচ্চ বেতন কত?
১৯তম ধাপে ৫৮,০০০ টাকা।
নতুন বেতন কবে থেকে পাব?
স্কেল কার্যকর ১ জুলাই ২০২৬ থেকে, তবে বর্ধিত অংশ ধাপে ধাপে: ৫০%, ৭৫%, তারপর পূর্ণ।
দায়মুক্তি: ধাপের অঙ্ক জাতীয় বেতন স্কেল ২০২৬ গেজেটের প্রকাশিত অংশ থেকে। উদাহরণ আমার হিসাব, চূড়ান্ত অঙ্ক আইবাস++ থেকে নিশ্চিত করুন।

আমি একজন অডিটর এবং বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের সরকারি বিধিবিধান, আর্থিক নিয়মাবলী ও পাবলিক প্রকিউরমেন্ট সংক্রান্ত জটিল বিষয়গুলো নিয়ে নিয়মিত চর্চা ও লেখালেখি করছি। হিসাববিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রী এবং সরকারি চাকুরির সুবাদে প্রশাসনিক নিয়ামাবলী খুব গভীরভাবে বোঝার সুযোগ হয়েছে। আমার লক্ষ্য হলো এই জটিল বিষয়গুলোকে সাধারণের কাছে সহজবোধ্য করে উপস্থাপন করা।
