সর্বশেষ হালনাগাদ: ২৮ অক্টোবর ২০২৬
ঈদের আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সবচেয়ে বেশি প্রশ্ন থাকে: এবার উৎসব ভাতা কত হবে? প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বর্তমান হার নিচে দিলাম।
কত শতাংশ
| ভাতা | কত বার | হার |
|---|---|---|
| উৎসব ভাতা | বছরে দুটি | মূল বেতনের ৫০% করে |
| বৈশাখী (নববর্ষ) ভাতা | বছরে একবার | মূল বেতনের ২০% |
উৎসব ভাতা আগে শিক্ষকদের জন্য ২৫% ছিল। প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে তা বাড়িয়ে ৫০% করা হয়েছে।
উদাহরণ
- মূল বেতন ১২,৫০০: উৎসব ভাতা প্রতিবার ৬,২৫০, বৈশাখী ২,৫০০।
- মূল বেতন ১৬,০০০: উৎসব ভাতা প্রতিবার ৮,০০০, বৈশাখী ৩,২০০।
- মূল বেতন ৮,২৫০ (অফিস সহায়ক): উৎসব ভাতা প্রতিবার ৪,১২৫, বৈশাখী ১,৬৫০।
এগুলো আমার হিসাব, উপরের হারে। মূল বেতন যেটা এমপিও শিটে আছে, সেটাই ভিত্তি।
সরকারি কর্মচারীদের সঙ্গে পার্থক্য
সরকারি কর্মচারীরা উৎসব ভাতা পান মূল বেতনের ১০০%। এমপিওভুক্তদের একাংশ সংগঠন সমান হার দাবি করে আসছে। সরকারি কর্মচারীদের জন্য নতুন গেজেটে ভাতার কী নিয়ম এসেছে, তা পড়ুন উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা ও অন্যান্য ভাতা লেখায়।
প্রশ্নোত্তর
এমপিও শিক্ষকরা বছরে কটি উৎসব ভাতা পান?
দুটি, ঈদুল ফিতর ও ঈদুল আজহায়, প্রতিটি মূল বেতনের ৫০%।
বৈশাখী ভাতা কত?
মূল বেতনের ২০%।
দায়মুক্তি: হার সংবাদ প্রতিবেদন থেকে নেওয়া। মূল আদেশ ও আপনার প্রতিষ্ঠানের নিয়ম যাচাই করুন।

আমি একজন অডিটর এবং বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের সরকারি বিধিবিধান, আর্থিক নিয়মাবলী ও পাবলিক প্রকিউরমেন্ট সংক্রান্ত জটিল বিষয়গুলো নিয়ে নিয়মিত চর্চা ও লেখালেখি করছি। হিসাববিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রী এবং সরকারি চাকুরির সুবাদে প্রশাসনিক নিয়ামাবলী খুব গভীরভাবে বোঝার সুযোগ হয়েছে। আমার লক্ষ্য হলো এই জটিল বিষয়গুলোকে সাধারণের কাছে সহজবোধ্য করে উপস্থাপন করা।
