প্রেগন্যান্সি ক্যালকুলেটর (Pregnancy Calculator)
সর্বশেষ মাসিকের প্রথম দিন অথবা ডাক্তারের দেওয়া ডেলিভারির তারিখ (EDD) দিয়ে জেনে নিন আপনার ডেলিভারির সম্ভাব্য তারিখ, গর্ভাবস্থার বর্তমান সপ্তাহ, মাস ও শিশুর আকার।
* এটি একটি সম্ভাব্য হিসাব। যেকোনো শারীরিক জটিলতা বা প্রশ্নে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
📊 গর্ভাবস্থায় কত সপ্তাহে কত মাস ও কোন ত্রৈমাসিক?
উপরে ক্যালকুলেটরে হিসাব করলে নিচের তালিকায় আপনার চলতি মাসটি স্বয়ংক্রিয়ভাবে হাইলাইট হয়ে যাবে:
| গর্ভাবস্থার মাস | গর্ভের বয়স (সপ্তাহ) | ত্রৈমাসিক (Trimester) |
|---|---|---|
| ১ম মাস | ০ – ৪ সপ্তাহ | প্রথম ত্রৈমাসিক |
| ২য় মাস | ৫ – ৮ সপ্তাহ | প্রথম ত্রৈমাসিক |
| ৩য় মাস | ৯ – ১৩ সপ্তাহ | প্রথম ত্রৈমাসিক |
| ৪র্থ মাস | ১৪ – ১৭ সপ্তাহ | দ্বিতীয় ত্রৈমাসিক |
| ৫ম মাস | ১৮ – ২২ সপ্তাহ | দ্বিতীয় ত্রৈমাসিক |
| ৬ষ্ঠ মাস | ২৩ – ২৭ সপ্তাহ | দ্বিতীয় ত্রৈমাসিক |
| ৭ম মাস | ২৮ – ৩১ সপ্তাহ | তৃতীয় ত্রৈমাসিক |
| ৮ম মাস | ৩২ – ৩৫ সপ্তাহ | তৃতীয় ত্রৈমাসিক |
| ৯ম মাস | ৩৬ – ৪০ সপ্তাহ | তৃতীয় ত্রৈমাসিক |
প্রেগন্যান্সি ক্যালকুলেটর (Pregnancy Calculator): ডেলিভারির তারিখ, সপ্তাহ ও মাস
সর্বশেষ মাসিকের প্রথম দিন (LMP) অথবা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে ডাক্তারের দেওয়া ডেলিভারির তারিখ (EDD) দিয়ে সহজেই জেনে নিন আপনার গর্ভাবস্থার বর্তমান সপ্তাহ, চলতি মাস, ত্রৈমাসিক এবং গর্ভের শিশুর আকার।
১. গর্ভাবস্থায় কত সপ্তাহে কত মাস ও কোন ত্রৈমাসিক? (পূর্ণাঙ্গ চার্ট)
ডাক্তাররা গর্ভাবস্থার বয়স সাধারণত সপ্তাহ (Weeks) হিসেবে গণনা করেন, কিন্তু ঘরোয়াভাবে আমরা মাস (Months) হিসেবে জানতে অভ্যস্ত। কোন সপ্তাহে আপনার কত মাস এবং কোন ত্রৈমাসিক চলছে তা নিচের ছক থেকে একনজরে দেখে নিন:
| গর্ভাবস্থার মাস | গর্ভের বয়স (সপ্তাহ) | ত্রৈমাসিক (Trimester) |
|---|---|---|
| ১ম মাস | ০ – ৪ সপ্তাহ | প্রথম ত্রৈমাসিক |
| ২য় মাস | ৫ – ৮ সপ্তাহ | প্রথম ত্রৈমাসিক |
| ৩য় মাস | ৯ – ১৩ সপ্তাহ | প্রথম ত্রৈমাসিক |
| ৪র্থ মাস | ১৪ – ১৭ সপ্তাহ | দ্বিতীয় ত্রৈমাসিক |
| ৫ম মাস | ১৮ – ২২ সপ্তাহ | দ্বিতীয় ত্রৈমাসিক |
| ৬ষ্ঠ মাস | ২৩ – ২৭ সপ্তাহ | দ্বিতীয় ত্রৈমাসিক |
| ৭ম মাস | ২৮ – ৩১ সপ্তাহ | তৃতীয় ত্রৈমাসিক |
| ৮ম মাস | ৩২ – ৩৫ সপ্তাহ | তৃতীয় ত্রৈমাসিক |
| ৯ম মাস | ৩৬ – ৪০ সপ্তাহ | তৃতীয় ত্রৈমাসিক |
২. কোন সপ্তাহে গর্ভের শিশু কত বড় হয়? (৪র্থ থেকে ৪০তম সপ্তাহের আকার)
সহায় হেলথ ও আন্তর্জাতিক প্রসূতিবিদ্যা গাইডলাইন অনুযায়ী প্রতি সপ্তাহে আপনার গর্ভের সন্তান পরিচিত ফল বা সবজির তুলনায় কতটুকু বড় হয় তার তালিকা:
| সপ্তাহ | শিশুর আকার (তুলনা) | সপ্তাহ | শিশুর আকার (তুলনা) |
|---|---|---|---|
| ৪র্থ সপ্তাহ | একটি পোস্তদানার সমান | ২৩তম সপ্তাহ | একটি পেঁপের সমান |
| ৫ম সপ্তাহ | একটি তিলের সমান | ২৪তম সপ্তাহ | একটি ডাবের সমান |
| ৬ষ্ঠ সপ্তাহ | একটি মসুর ডালের সমান | ২৫তম সপ্তাহ | একটি আনারসের সমান |
| ৭ম সপ্তাহ | একটি মুড়ির সমান | ২৬তম সপ্তাহ | একটি ঝিঙ্গার সমান |
| ৮ম সপ্তাহ | একটি মিষ্টি কুমড়ার বিচির সমান | ২৭তম সপ্তাহ | একটি ধুন্দলের সমান |
| ৯ম সপ্তাহ | একটি আঙ্গুরের সমান | ২৮তম সপ্তাহ | একটি চিচিঙ্গার সমান |
| ১০ম সপ্তাহ | একটি ছোট্ট স্ট্রবেরির সমান | ২৯তম সপ্তাহ | ৩টি সবরি কলার সমান |
| ১১তম সপ্তাহ | একটি কুল বরইয়ের সমান | ৩০তম সপ্তাহ | ৩টি ঢেঁড়সের সমান |
| ১২তম সপ্তাহ | একটি কাগজি লেবুর সমান | ৩১তম সপ্তাহ | একটি দেশি বাঙ্গির সমান |
| ১৩তম সপ্তাহ | একটি আমড়ার সমান | ৩২তম সপ্তাহ | ৩টি গাজরের সমান |
| ১৪তম সপ্তাহ | একটি আপেলের সমান | ৩৩তম সপ্তাহ | ২টা ফজলী আমের সমান |
| ১৫তম সপ্তাহ | একটি বেদানার সমান | ৩৪তম সপ্তাহ | ২টা জাম্বুরার সমান |
| ১৬তম সপ্তাহ | একটি কামরাঙ্গার সমান | ৩৫তম সপ্তাহ | ২টা পেঁপের সমান |
| ১৭তম সপ্তাহ | একটি সবরি কলার সমান | ৩৬তম সপ্তাহ | একটি তরমুজের সমান |
| ১৮তম সপ্তাহ | একটি ঢেঁড়সের সমান | ৩৭তম সপ্তাহ | ২টা ডাবের সমান |
| ১৯তম সপ্তাহ | একটি গাজরের সমান | ৩৮তম সপ্তাহ | একটি লাউয়ের সমান |
| ২০তম সপ্তাহ | একটি শসার সমান | ৩৯তম সপ্তাহ | ২টা আনারসের সমান |
| ২১তম সপ্তাহ | একটি সাগর কলার সমান | ৪০তম সপ্তাহ | একটি বড় কাঁঠালের সমান |
| ২২তম সপ্তাহ | একটি মিষ্টি আলুর সমান | ৪১–৪২ সপ্তাহ | একটি বড় কাঁঠালের সমান |
৩. ডেলিভারির তারিখ ও গর্ভাবস্থার হিসাব সংক্রান্ত জরুরি প্রশ্নোত্তর
❓ ডেলিভারির তারিখ (EDD) কীভাবে বের করা হয়?
সর্বশেষ মাসিকের প্রথম দিনের (LMP) সাথে ২৮০ দিন বা ৪০ সপ্তাহ যোগ করলে ডেলিভারির সম্ভাব্য তারিখ (Estimated Due Date - EDD) পাওয়া যায়। চিকিৎসা বিজ্ঞানে একে Naegele's Rule বলা হয়। তাই গর্ভাবস্থার সপ্তাহ গোনা শুরু হয় সর্বশেষ মাসিকের প্রথম দিন থেকেই (গর্ভধারণের প্রায় দুই সপ্তাহ আগে)।
❓ মাসিক অনিয়মিত হলে কি হিসাব ঠিক হবে?
মাসিক অনিয়মিত হলে অথবা মাসিকের চক্র ২৮ দিনের চেয়ে অনেক ছোট বা লম্বা হলে সর্বশেষ মাসিক থেকে করা হিসাব ১ সপ্তাহ বা তার বেশি এদিক-ওদিক হতে পারে। সেক্ষেত্রে আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে ডাক্তার যে ডেলিভারির তারিখ (EDD) দিয়েছেন, ক্যালকুলেটরে “ডেলিভারির তারিখ (EDD)” অপশন বেছে নিয়ে সেটি দিয়ে হিসাব করুন।
❓ সর্বশেষ মাসিকের তারিখ মনে না থাকলে বা ডাক্তারের তারিখের সাথে না মিললে কোনটি ধরব?
সর্বশেষ মাসিকের তারিখ মনে না থাকলে বা আল্ট্রাসাউন্ড রিপোর্টের সাথে পার্থক্য থাকলে ডাক্তার যে তারিখ দিয়েছেন সেটিই ধরুন। বিশেষ করে প্রথম ত্রৈমাসিকে (৬–১৩ সপ্তাহে) করা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টের EDD সবচেয়ে নির্ভুল বলে গণ্য হয়।
👩💼 সরকারি চাকরিজীবীদের মাতৃত্বকালীন ছুটি (Maternity Leave) আবেদন ও নিয়ম
বাংলাদেশ সার্ভিস রুলস (BSR Part-I, Rule 197) এবং অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী নারী সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ সমগ্র চাকরিজীবনে সর্বোচ্চ ২ বার পূর্ণ গড় বেতনে ৬ মাস (১৮০ দিন) করে মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য হন। ক্যালকুলেটর থেকে প্রাপ্ত সম্ভাব্য ডেলিভারির তারিখ (EDD) উল্লেখ করে ডাক্তারের প্রত্যয়নপত্রসহ প্রসবের সম্ভাব্য তারিখের পূর্বেই বা প্রসবের দিন থেকে ১৮০ দিনের ছুটির আবেদন করা যায়।
