এসএসসি পরীক্ষার রুটিন ২০২৬

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক অফিসিয়াল সময়সূচি প্রকাশিত হয়েছে। আপনি যদি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা খুঁজে থাকেন, তবে এই আর্টিকেলটি আপনার জন্য।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ২১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে। এই আর্টিকেলে আমিপরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন, ব্যবহারিক পরীক্ষার সময় এবং বোর্ড কর্তৃক নির্ধারিত গুরুত্বপূর্ণ নিয়মাবলি নিয়ে আলোচনা করছি। চলুন এবার একনজরে রুটিন দেখা যাক।

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষা দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে একই সাথে অনুষ্ঠিত হবে। নিচের টেবিলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হলো:

বিষয়তথ্য
পরীক্ষা শুরুর তারিখ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার
পরীক্ষা শেষের তারিখ (তত্ত্বীয়)২০ মে ২০২৬, বুধবার
পরীক্ষার সময়সকাল ১০:০০ টা থেকে
ব্যবহারিক পরীক্ষার সময়০৭ জুন থেকে ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ১৫ জানুয়ারি ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি (তত্ত্বীয়)

শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত রুটিন অনুযায়ী প্রধান বিষয়গুলোর পরীক্ষার তারিখ নিচে দেওয়া হলো:

  • ২১ এপ্রিল ২০২৬: বাংলা (আবশ্যিক) ১ম পত্র এবং সহজ বাংলা ১ম পত্র।
  • ২৩ এপ্রিল ২০২৬: বাংলা (আবশ্যিক) ২য় পত্র এবং সহজ বাংলা ২য় পত্র।
  • ২৬ এপ্রিল ২০২৬: ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র।
  • ২৮ এপ্রিল ২০২৬: ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র।
  • ৩০ এপ্রিল ২০২৬: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
  • ০৩ মে ২০২৬: গণিত (আবশ্যিক)।
  • ০৫ মে ২০২৬: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।
  • ০৭ মে ২০২৬: ইসলাম ও নৈতিক শিক্ষা/হিন্দুধর্ম/বৌদ্ধধর্ম/খ্রিষ্টধর্ম।
  • ১০ মে ২০২৬: পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং।
  • ১১ মে ২০২৬: ভূগোল ও পরিবেশ।
  • ১২ মে ২০২৬: গার্হস্থ্যবিজ্ঞান, কৃষিশিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা।
  • ১৩ মে ২০২৬: হিসাববিজ্ঞান।
  • ১৪ মে ২০২৬: রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ।
  • ১৭ মে ২০২৬: উচ্চতর গণিত (তত্ত্বীয়), বিজ্ঞান।
  • ২০ মে ২০২৬: জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি।

ব্যাবহারিক পরীক্ষার সময়সূচি ২০২৬

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো:

  • তারিখ: সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ০৭ জুন ২০২৬ থেকে ১৪ জুন ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
  • সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা হতে পরীক্ষা শুরু হবে।
  • স্থান: পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • প্রয়োজনীয় কাগজ: সঙ্গীত বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র ও তবলাবাদকসহ নিজ খরচে নির্ধারিত তারিখে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ও নিয়মাবলি

শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে:

  1. উপস্থিতি: পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ আসনে গ্রহণ করতে হবে।
  2. পরীক্ষার ধরন: প্রথমে বহুনির্বাচনি (MCQ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।এই দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
  3. পাস মার্ক: পরীক্ষার্থীকে সৃজনশীল, বহুনির্বাচনি এবং ব্যবহারিক—এই তিন অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  4. প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
  5. ক্যালকুলেটর ব্যবহার: পরীক্ষার্থীগণ সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন (বোর্ড অনুমোদিত)।
  6. মোবাইল নিষিদ্ধ: কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সাথে রাখতে বা ব্যবহার করতে পারবেন না।

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৬ PDF ডাউনলোড

শিক্ষার্থীরা সাধারণত অফলাইন ব্যবহারের জন্য পিডিএফ কপি সংগ্রহ করতে পছন্দ করে। বোর্ড কর্তৃক প্রেরিত স্মারক নং- আশিবো/প্রশা/২০১০/০৮ অনুযায়ী এটি একটি অফিসিয়াল দলিল।

টিপস: ওএমআর (OMR) ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড লেখার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষার রুটিন কি পরিবর্তন হতে পারে?

উত্তর: বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করার অধিকার রাখেন। 39 তবে সাধারণত অফিসিয়াল রুটিন অনুযায়ীই পরীক্ষা হয়ে থাকে।

ব্যবহারিক পরীক্ষা কোথায় হবে?

উত্তর: ব্যবহারিক পরীক্ষা সাধারণত পরীক্ষার্থীর নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

শেষকথা:

২০২৬ সালের এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। সঠিক সময়ে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে রুটিনটি অনুসরণ করা জরুরি। বোর্ড কর্তৃক কোনো সংশোধিত রুটিন প্রকাশিত হলে আমরা দ্রুত তা এখানে আপডেট করে দেব।

তথ্যসূত্র: আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

Leave a Comment