অর্থ মন্ত্রণালয়ের এস.আর.ও. নং ৩৪৭-আইন/২০২৬ গেজেট অনুযায়ী জাতীয় বেতনস্কেল ২০২৬ কার্যকর হয়েছে ১ জুলাই ২০২৬ থেকে। এই স্কেলে ৮ম গ্রেডের মূল বেতন শুরু হয় ৪৬,০০০ টাকায় এবং শেষ ধাপ ১,১০,৮০০ টাকা। ২০১৫ স্কেলে এই গ্রেডের শুরুর বেতন ছিল ২৩,০০০ টাকা।
৮ম গ্রেডের ১৯ ধাপের বেতন তালিকা (২০২৬ স্কেল)
| ধাপ | মূল বেতন (টাকা) | আগের ধাপ থেকে বৃদ্ধি |
|---|---|---|
| ১ | ৪৬,০০০ | – |
| ২ | ৪৮,৩০০ | ২,৩০০ |
| ৩ | ৫০,৮০০ | ২,৫০০ |
| ৪ | ৫৩,৩০০ | ২,৫০০ |
| ৫ | ৫৬,০০০ | ২,৭০০ |
| ৬ | ৫৮,৮০০ | ২,৮০০ |
| ৭ | ৬১,৭০০ | ২,৯০০ |
| ৮ | ৬৪,৮০০ | ৩,১০০ |
| ৯ | ৬৮,০০০ | ৩,২০০ |
| ১০ | ৭১,৪০০ | ৩,৪০০ |
| ১১ | ৭৫,০০০ | ৩,৬০০ |
| ১২ | ৭৮,৭০০ | ৩,৭০০ |
| ১৩ | ৮২,৭০০ | ৪,০০০ |
| ১৪ | ৮৬,৮০০ | ৪,১০০ |
| ১৫ | ৯১,১০০ | ৪,৩০০ |
| ১৬ | ৯৫,৭০০ | ৪,৬০০ |
| ১৭ | ১,০০,৫০০ | ৪,৮০০ |
| ১৮ | ১,০৫,৫০০ | ৫,০০০ |
| ১৯ | ১,১০,৮০০ | ৫,৩০০ |
নতুন বেতন তিন ধাপে কীভাবে কার্যকর হচ্ছে
নতুন বেতনের বর্ধিত অংশ একবারে পুরোটা কার্যকর হয় না। ১০ম থেকে ২০তম গ্রেডে বর্ধিত অংশের ৫০% ধরা হয় ১ জুলাই ২০২৬ থেকে, ৭৫% ১ জানুয়ারি ২০২৭ থেকে, আর ১ জুলাই ২০২৭ থেকে পূর্ণ ১০০% (বার্ষিক ইনক্রিমেন্টসহ)। ১ম থেকে ৯ম গ্রেডে হার যথাক্রমে ৪০%, ৭০% ও ১০০%।
একটি উদাহরণ: ২০১৫ স্কেলের শুরুর ধাপে (২৩,০০০ টাকা) কর্মরত কর্মচারী
৩০ জুন ২০২৬ তারিখে মূল বেতন ২৩,০০০ টাকা ধরলে গেজেটের পদ্ধতিতে ১ জুলাই ২০২৬-এ ইনক্রিমেন্টসহ নির্ধারিত বেতন হয় ৪৮,৩০০ টাকা, অর্থাৎ বৃদ্ধি ২৫,৩০০ টাকা।
| কার্যকর হওয়ার তারিখ | বর্ধিত অংশ | মূল বেতন (টাকা) |
|---|---|---|
| ১ জুলাই ২০২৬ | ৪০% | ৩৩,১২০ |
| ১ জানুয়ারি ২০২৭ | ৭০% | ৪০,৭১০ |
| ১ জুলাই ২০২৭ | ১০০% (পরবর্তী ধাপ) | ৫০,৮০০ |
উদাহরণটি শুধু বোঝানোর জন্য। আপনার ধাপ ও পিপি থাকলে সংখ্যা বদলাবে, তাই নিজের তথ্য দিয়ে ক্যালকুলেটরে দেখে নিন।
ভাতা ও বকেয়া
৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত আগের হারেই চলবে বলে গেজেটে উল্লেখ আছে। নতুন ভাতার হার কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৮ থেকে। ১ জুলাই ২০২৬ থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বর্ধিত বেতন বকেয়া হিসেবে প্রাপ্য।
নিজে হিসাব করুন
- পে স্কেল ২০২৬ ক্যালকুলেটর: গ্রেড ও বর্তমান বেতন দিয়ে নতুন বেতন ও তিন ধাপের হিসাব
- এরিয়ার বিল ক্যালকুলেটর: জুলাই থেকে বকেয়া ও A4 বিবরণী
- জাতীয় বেতন স্কেল ২০২৬: সম্পূর্ণ গাইড
চূড়ান্ত বিল জমার আগে আপনার ডিডিও বা হিসাবরক্ষণ অফিসের পে ফিক্সেশনের সঙ্গে সংখ্যা মিলিয়ে নিন। কোথাও পার্থক্য থাকলে অফিসের হিসাবই বিবেচ্য।

আমি একজন অডিটর এবং বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের সরকারি বিধিবিধান, আর্থিক নিয়মাবলী ও পাবলিক প্রকিউরমেন্ট সংক্রান্ত জটিল বিষয়গুলো নিয়ে নিয়মিত চর্চা ও লেখালেখি করছি। হিসাববিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রী এবং সরকারি চাকুরির সুবাদে প্রশাসনিক নিয়ামাবলী খুব গভীরভাবে বোঝার সুযোগ হয়েছে। আমার লক্ষ্য হলো এই জটিল বিষয়গুলোকে সাধারণের কাছে সহজবোধ্য করে উপস্থাপন করা।
