এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো কোন মডেলের ক্যালকুলেটর পরীক্ষার হলে নেওয়া যাবে এবং কোনটি নিষিদ্ধ। ঢাকা শিক্ষা বোর্ড ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে এ বিষয়ে একটি “অীব জরুরি” বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভুল ক্যালকুলেটর নিয়ে গেলে পরীক্ষার হলে বিড়ম্বনায় পড়তে হতে পারে, এমনকি এক্সপেল হওয়ার ঝুঁকিও থাকে।
এই আর্টিকেলে আমরা অফিসিয়াল নোটিশ অনুযায়ী অনুমোদিত ক্যালকুলেটরের তালিকা এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আলোচনা করব।
এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনা ২০২৬
আপনার সময়ের মূল্য দিতে শুরুতেই মূল উত্তরটি দেওয়া হলো। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র “সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল” (Scientific Non-Programmable) ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
অনুমোদিত ৮টি মডেলের তালিকা:
১. Fx-82MS
২. Fx-100MS
৩. Fx-570MS
৪. Fx-991MS
৫. Fx-991Ex
৬. Fx-991ES
৭. Fx-991ES Plus
৮. Fx-991CW
বিশেষ দ্রষ্টব্য: উল্লিখিত সায়েন্টিফিক মডেলগুলো ছাড়াও শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটর (Simple Calculator) ব্যবহার করতে পারবে।
নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর কেন জরুরি?
অনেকের মনে প্রশ্ন জাগে, “নন-প্রোগ্রামেবল” বলতে কী বোঝায়?
সহজ কথায়, যে ক্যালকুলেটরগুলোতে কোনো সূত্র (Formula) বা টেক্সট সেভ করে রাখা যায় না এবং যা দিয়ে গ্রাফ তৈরি করা যায় না, সেগুলোই নন-প্রোগ্রামেবল। শিক্ষা বোর্ড প্রোগ্রামেবল ক্যালকুলেটর নিষিদ্ধ করেছে কারণ এগুলো ব্যবহার করে অসদুপায় অবলম্বন (নকল) করার সুযোগ থাকে।
আপনার ক্যালকুলেটরটি যদি উপরে উল্লেখিত মডেলগুলোর মধ্যে একটি হয়, তবে আপনি নিশ্চিন্তে পরীক্ষার হলে যেতে পারেন। বিশেষ করে Fx-991CW মডেলটি নতুন এবং অনেক শক্তিশালী ফিচারযুক্ত হলেও এটি নন-প্রোগ্রামেবল হওয়ার কারণে বোর্ড এটি ব্যবহারের অনুমতি দিয়েছে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
নিচে শিক্ষার্থীদের মনে থাকা কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়া হলো যা গুগল সার্চে প্রায়ই দেখা যায়।
স্মার্টওয়াচ কি পরীক্ষার হলে ব্যবহার করা যাবে?
উত্তর: না। কোনো ধরনের স্মার্টওয়াচ, মোবাইল ফোন বা ব্লুটুথ ডিভাইস পরীক্ষার হলে সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র এনালগ বা সাধারণ ডিজিটাল ঘড়ি এবং অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
নোটিশে নেই এমন অন্য ব্র্যান্ডের ক্যালকুলেটর কি নেওয়া যাবে?
উত্তর: নোটিশে নির্দিষ্ট করে মডেলগুলোর নাম দেওয়া হয়েছে। ঝুঁকি না নিতে চাইলে তালিকার মধ্যে থাকাই বুদ্ধিমানের কাজ। তবে অন্য ব্র্যান্ডের ক্যালকুলেটর যদি হুবহু একই ফিচারের এবং “নন-প্রোগ্রামেবল” হয়, তবে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতিক্রমে ব্যবহার করা যেতে পারে, তবে এটি সম্পূর্ণ রিস্কি।
শেষ কথা
এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সামান্য অসতর্কতা বা ভুল তথ্যের কারণে যেন কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখুন। আপনার কাছে থাকা ক্যালকুলেটরটি আজই চেক করে নিন। যদি এটি Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus বা Fx-991CW হয়, তবে কোনো চিন্তা নেই।
তথ্যসূত্র: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

আমি একজন অডিটর। আমি একজন কন্টেন্ট রাইটার হিসেবে বাংলাদেশের সরকারি বিধিবিধান, বিভিন্ন শিক্ষামুলক ও বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে ৫ বছর ধরে লেখালেখি করছি। সরকারি চাকুরীর সুবাদে বিভিন্ন বিধি বিধান নিয়ে সব সময় স্টাডি করে থাকি। সরকারি সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র প্রায়শই পড়া হয়। তাই নিজের প্রাকটিক্যাল জ্ঞান আপনাদের সাথে শেয়ার করি।